
কিশোরগঞ্জ প্রতিনিধি: সোমবার (২৭ অক্টোবর) দৈনিক সকাল বেলা, দৈনিক আস্হা পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত “হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপির নেতারা” সংবাদটি সম্পূর্ণ ভুয়া-গুজব মিথ্যা-বানোয়াট। প্রকাশিত সংবাদটিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে পুলিশ। পুলিশ সদস্যরা যখন তাকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন।
তখন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে রিপন, ছুটি, হিরন, রাজনসহ ঘটনাস্থলে উপস্থিত হয় একদল বিএনপি নেতা কর্মী। যাহা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হোসেনপুর উপজেলা বিএনপি, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি, পেইজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সমর্থকরা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে পুলিশ আটক করেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি আমি অবগত নই কিংবা লোকমুখেও শুনি নাই। কতিপয় লোকজন আমার সুনাম ক্ষুন্ন করতে টাকার বিনিময়ে তথাকথিত সাংবাদিকদের দিয়ে আমার নাম জড়িয়ে এ ধরনের ভুয়া সংবাদ প্রকাশ করিয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) গোবিন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে এমন কোন কাজ করিনি এবং করবনা যাহা দলীয় শৃঙ্খলা পরিপন্থী হয়।
আইন বিরোধী হয়। আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে কল দিলে পরিদর্শক (তদন্ত) লিমন বোস রিসিভ করলে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যার ছুটিতে আছেন ওনার ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেন। ওসি মারুফ হোসেনের ব্যক্তিগত নাম্বারের হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি জানান, (২৩ অক্টোবর) থানা পুলিশের কোনো টিম গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে আটক করেনি। আটক করার জন্য গোবিন্দপুর চৌরাস্তা বাজারে পুলিশ যায়নি। এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা