
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(২৭ অক্টোবর)দুপুরে উপজেলার জওগাঁও কুমরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকু গাড়ীর মালিক মোতালেবকে দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়েছে। তিনি হরিপুর উপজেলার খামার এলাকার মৃত ইসরাইলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২