
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আনিসুর রহমান মিন্টু। লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ আনিসুর রহমান মিন্টু (৬২), পিতা: রেকায়েত উল্যাহ, মাতা: মোছাঃ আকলিমা বেগম, ঠিকানা: গ্রাম-গাজীরখামার কান্দাপাড়া, সরকারবাড়ী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর।
শেরপুর সদর থানার অন্তর্গত গাজীরখামার মৌজাধীন সিএস-৪৭২ নং খতিয়ানে সিএস/আরওআর-২২৬৫ নং দাগের ২.৩০ একরের কাতে উত্তরাংশে ০.৪৬ একর জমি আমার দাদা রহমতউল্লাহ সরকার ক্রয়সূত্রে মালিক। আমরা ওয়ারিশসূত্রে উক্ত জমির মালিক এবং ভোগদখল করে আসছি।
বিবাদী সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বরাটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাজির ছেলে মোঃ মোবারক আলী মোগা, মোঃ লাল মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ মন্ডল মিয়া ও মোঃ মনির ওই জমিজমা ভূয়া কাগজমূলে নিজেদের বলে দাবি করে প্রায়সময়ই আমাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি উক্ত জমিতে থাকা দোকানপাটের ভাড়াটিয়াদের দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করবে বলেও হুমকি দিচ্ছে।
এর মধ্যে আমরা কাজের শ্রমিক দ্বারা উক্ত দোকান ঘরের সংস্কার কাজ করাকালে উপরের টিন পরিবর্তন করার জন্য টিন খোলা হলে গত ২৩ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টার দিকে বিবাদীগণ উক্ত সংস্কার কাজে বাধা প্রদান করে। তখন আমরা প্রতিবাদ করলে বিবাদীগণ আমিসহ আমাদের ওয়ারিশগণকে মারপিট করতে উদ্যত হয় এবং আমাদের দোকানের আর নতুন টিন পরিবর্তন করতে পারি নাই। বর্তমানে দোকানের মালামাল নিয়ে খোলা আকাশের নিচে আছে ভাড়াটিয়ারা।
ওই ঘটনায় ইতিমধ্যে শেরপুর সদর থানায় গত ২৪ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং-১৪৫৫। এছাড়া ঘটনাটির বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বিবাদী পক্ষের লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ক্রয় সূত্রে জমির মালিক। এ বিষয়ে পরবর্তীতে কাগজপত্র সহ বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২