
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালীতে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করা হয়েছে।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত বারোটা পর্যন্ত ইলিশ মাছের প্রজনন সময় হিসেবে ঘোষণা করে মৎস অধিদপ্তর । এই ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ বলে ঘোষণা করেন সরকার। নিষিদ্ধ সময়ের বিশ ঘন্টা আগে সরকারের আদেশ অমান্য করে মা ইলিশ ধরার জন্য নদীতে অবৈধ ভাবে জেলেরা ইলিশ মাছ ধরার জন্য নদীতে নামলে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও কাউখালী থানা পুলিশের এএসআই নাম্বার তৌহিদুর রহমান সঙ্গীও পুলিশ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়।
শনিবার (২৫ ই অক্টোবর) দুপুরে কচাঁ ও সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেকুটিয়া, বাদামতলা, সুবিদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করেন।
আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় ভ্রমণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা আটককৃত ৫ জেলেকে সাত দিন ও তিনদিন করে কারাদণ্ড প্রদান করেন । এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মোসলেম আলী শেখের ছেলে আব্দুর রশিদ শেখ( ৫৪)কে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদাল । এছাড়া পিরোজপুরের হুলেরহাট কেশরতা গ্রামের খলিলুর রহমান মুন্সর ছেলে জাফর মুন্সি( ৫০), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মাইনুল (৩২),একই এলাকার আব্দুল লতিফ হাওলাদার এর ছেলে মোহাম্মদ হাসান হাওলাদার( ২৫) এবং পিরোজপুরের হুলারহাট কেশরতা গ্রামের সোরাফ খানের ছেলে রাজু খান (২৫) প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও স্বজল মোল্লা ।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সোলায়মান ঘটনা সত্যতা স্বীকার করেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান