
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ),প্রতিনিধি:
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার টান মুশুরী সফুরা কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলাউদ্দিন আল আজাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিশিয়া গ্রুপের চেয়ারম্যান আরমান মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, মহাসচিব মুফতি শরিফ উল্লাহ তারেকী, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক।
কনফারেন্সে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবসুর শিল্পীগোষ্ঠী ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো কঠোরতা দিয়ে, ভয় দেখিয়ে দাওয়াত দেন না। হিকমাহর সাথে ডাকতে হয়। যারা ভয় ভীতি দেখায়,ইমাম, খতিব মুয়াজ্জিনগং স্ব স্ব এলাকার প্রতিনিধি। তারা মসজিদে থেকে কুরআন হাদিসের আলোকে বয়ান করবেন। এতে ভয় পাওয়ার কিছু নাই।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ