
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপি’র তিনবারের সাধারণ সম্পাদক কর্মীবান্ধব জননেতা মাজহারুল ইসলাম মাজাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাত ঘটিকায় হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাহেদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মাজহারের পক্ষে আয়োজিত মতবিনিময় সভাটি হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে গণজোয়ারে রুপ নেয়। সাহেদল ইউনিয়ন বিএনপির সদস্য দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য প্রার্থী জননেতা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা হাজী ইসরাইল, জেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি এস শরীফ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক আবুল হাসেম সবুজ, শাহেদ অল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল হক শফিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এ সময় কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর উপজেলা, হোসেনপুর পৌরসভা, সকল ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম কর্মী সমর্থকদের নিয়ে স্থানীয় আশুতিয়া বাজারে বিভিন্ন দোকানপাট ও অলিগলিতে ঘুরে ঘুরে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় কালে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল