হোম » সারাদেশ » আবারও শুরু হয়েছে আগুন সন্ত্রাস!

আবারও শুরু হয়েছে আগুন সন্ত্রাস!

 সান্টু ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় আবারও আবারও শুরু হয়েছে আগুন সন্ত্রাস। এতে আতঙ্কিত হয়ে পরেছে,নলডাঙ্গাবাসী।
উপজেলার দফায় দফায় ৪টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কৃষকদের খড়ের পালাসহ বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে খবরে নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।
পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে ১৮ ও ১৯ অক্টোবর,রাতে কৃষক রশিদ,তোহাব,আনিছুর,আমছের খড় ও পাটের শোলায় আগুন দেওয়ার ঘটনা ঘটে,দুর্বৃত্তরা একসাথে আগুন দিয়েছে বলে,স্থানীয় যুবক সোহাগ আলীসহ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ করেন,কৃষক তোহাব আলীসহ কয়েকজন।
স্থানীয়রা জানায়,পুরো গ্রাম জালিয়ে দিতে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিক্ল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করছি। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের অনেক ঘরবাড়ি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে পূর্ব মাধনগর গ্রামে ৪ দফায় প্রায় ১৫ থেকে ২০টি স্থানে আগুন তান্ডব চালায় আগুন সন্ত্রাসীরা। সেসব ঘটনায় থানায় অভিযোগ হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!