
নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর :
পিরোজপুরে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাষ্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করাসহ ২৭ মামলার নীতিমালা চুড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত এবং চার মাস বেতন বন্ধ থাকার প্রতিবাদে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) পিরোজপুর সড়ক ও জনপথ কার্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাত দফা দাবির আলোকে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বিভাগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মারুফ হোসেন।
বক্তারা বলেন, সওজের সকল মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের “৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে এবং সকল মাষ্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করতে হবে। ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ যোগ্যতার ভিত্তিতে পদোনন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সওজে কর্মরত মাষ্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক নীতিমালা/২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে সকল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে। অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ন করে প্রকল্প হস্থান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ী ভাড়া বন্ধ করতে হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক