
মঙ্গলবার বেলা ১২টার দিকে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটিট মামলা দায়ের হয়। যার মামলা নং-১। পরে র্যাব-১২ এর সদস্যরা সোমবার বিকালে ৫টায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধভাবে দুইজনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, আসামি মোঃ বাবু এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা এর নামে ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার