
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় জেলা সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।সকালে থেকেই হিন্দু গৃহস্থ পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।
পঞ্চগড় জেলা সহ দেশের বিভিন্ন জেলায় উপজেলা সহ আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।
পঞ্চগড়ের এক স্থানীয় পূজারি বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়—ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের নারী পুরুষরা।সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি — এই কামনাই করছি সকলের।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক