হোম » সারাদেশ » নলডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

নলডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

সান্টু ইসলাম, নাটোর (নলডাঙ্গা)প্রতিনিধি, 
নলডাঙ্গা উপজেলার, পিপরুল ইউনিয়নের পাটুল হালতি বিল এলাকায় আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫) সকাল  ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে নাটোর জেলা সেনাবাহিনী। উক্ত অভিযানে ১২০০ মিটার (৬০টি) অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে।
উদ্ধারকৃত অবৈধ চায়না জালের আনুমানিক বাজার মূল্য ২৪০,০০০ টাকা। উক্ত জাল ঘটনাস্থলেই  আগুন দিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নাটোর সদর মৎস্য কর্মকর্তা মো: আবু সাঈদ রহমান।
মৎস অফিসার জানিয়েছেন, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং মৎস্যসম্পদের অবনতি ঘটে। এই ধরনের অবৈধ কার্যক্রম রোধে সেনাবাহিনী ও মৎস দপ্তর জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর এমন যৌথ অভিযানে স্থানীয় মানুষ এবং মৎস্যজীবীরা স্বাগত জানিয়ে মৎস্যসম্পদের সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন এবং অনেকেই বলেছেন,এ ধরণের উদ্যোগ নিয়মিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মৎস্য সম্পদ লাভ করবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!