
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাড়ফা বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল — “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, অধ্যক্ষ মাওলানা মোঃ বশির, প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন,সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির বিবেক। নৈতিক, সুশিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাঁরা আরও বলেন, আধুনিক জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম তৈরিতে শিক্ষকদের আত্মনিবেদিত প্রচেষ্টা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ