
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।” এ প্রতিপাদ্যের আলোকে রংপুরের পীরগঞ্জে শিক্ষক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে রোববার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান এ সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী শিক্ষা অফিসার সাইফুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলাম ও আবু আজাদ বাবলু প্রমুখ। সভায় শিক্ষক নেতারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার বক্তব্যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অবদান কখনও ভোলা যায় না। শিক্ষা জীবনের প্রথম পাঠে তাঁরা মূল ভিত্তি গড়ে দেন। তাই শিক্ষার মান উন্নয়নে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২