হোম » সারাদেশ » কাউখালীতে কালিগংগা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কাউখালীতে কালিগংগা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৪ অক্টবর) সকাল সাড়ে এগারোটায় কালি গঙ্গা নদীর পাড়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এ মনববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরে কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদাররা বেআইনিভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করে আসছিল এলাকাসি। ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্থরের জনগন অংশ গ্রহন করেন।
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার ফলে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ভিটেবাড়ি,ফসলী জমি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নটি এখন মানচিত্র দিয়ে হারিয়ে যাওয়ার হারিয়ে যাবার পথে। এ কারনে নিরুপায় হয়ে এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, হুমায়ুন কবির, মোহাম্মদ আল-আমিন, সোনালী রানী, শাহানা বেগম, নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদাররা নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে সয়না রঘুনাথপুর ইউনিয়নের গা ঘেষে মাটি কেটে নিয়ে যাচ্ছে ফলে উক্ত ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ইউনিয়নটি একসময় মানচিত্র থেকে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু ঘরবাড়ি সহ ফসলী জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের টেন্ডার যেখানে আছে সেখান থেকে বালু উঠাতে হবে। নদীর পার থেকে যেন বালু উত্তোলন না করা হয়। বক্তারা আরো বলেন প্রশাসনের চোখের সামনে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়। অথচ এলাকাবাসি বারবার প্রতিবাদ করার পর নামে মাত্র অভিযান করে প্রশাসন, যে কারনে এ অবৈধ বালু উত্তোলন  বন্ধ করছে না নদী খেকো ব্যবসায়ীরা এমন অভিযোগ করেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে সীমানা চিহ্নিত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানান এলাকাবাসী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!