
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে, বিদ্যুৎপিষ্ট ও বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। গত ২২ ঘন্টায় কামাবাদ, ডোয়াইল ও ভাটারা ইউনিয়নে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে এক বছরের শিশু রায়হান পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রায়হান পুকুরের পাড়ে হাঁস ধরতে গিয়ে এই ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান। অপরদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেলিম নামের এক ইলেকট্রিশিয়ান মারা যান। বৈদ্যুতিক পিলারে কাজ করতে গিয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি (জাপবিস) সরিষাবাড়ী জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভুলে ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও রোববার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের পুত্র ছেলে সিফাত হোসেন দুপুরে বাড়ীর পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সিফাত গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল