হোম » সারাদেশ » পীরগঞ্জে শান্তিপুর্ণ পরিবেশে পূজা উৎযাপন চলছে

পীরগঞ্জে শান্তিপুর্ণ পরিবেশে পূজা উৎযাপন চলছে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে শান্তিপুর্ণ পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। বছর ঘুরে রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে এ শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে। এবারের রংপুরের পীরগঞ্জে ৯৭ টি স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে ।
এদিকে পুজার মন্ডব গুলিতে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা ও বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । উৎসব ঘিরে প্রতি মন্ডবেই ভক্ত, পূণ্যার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পুজা মন্ডবে ৫শ’ কেজি করে চা’ল বরাদ্দ দেয়া হয়েছে । প্রতি পুজা মন্ডব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ।
শানেরহাট ইউনিয়নের পুজা কমিটির সদস্য ও বিএনপি নেতা রবিন চন্দ্র বলেন, পীরগঞ্জে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসী পর্যাপ্ত সহযোগীতা করছে।
একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে জড়িতদের কঠোর হস্তে দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আইনশৃঙ্খলা রক্ষাকারী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ।
রংপুরের পুলিশ সুপার আবু সাইম, সহকারী পুলিশ সুপার নাহিদ হোসেন পীরগঞ্জের শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন এবং সনাতন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সোমবার বিকালে গণমাধ্যমকে বলেন, এখনও কোন পুজা মন্ডব পরিদর্শন করিনি । তবে পরিদর্শন করব ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সোমবার বিকালে গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত পীরগঞ্জের সর্বত্রই শান্তিপুর্ণ ও সৌহাদ্য পরিবেশে পুজা উদযাপন হচ্ছে এবং আমরা সজাগ রয়েছি ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!