হোম » সারাদেশ » হিলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

হিলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) খট্রামাধবপাড়া  ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ মিছিল করেন ও সরাসরি প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, তারা কাওছারকে কখনই বৈধ চেয়ারম্যান হিসেবে মানতে পারবেন না। কারণ তিনি নিজেই কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন শান্তিপূর্ণভাবে পুনরায় পরিষদে বসার চেষ্টা করছেন।
ইউনিয়নবাসী জহুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। তেমনি ওই দলের কর্মী সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও একজন অবৈধ চেয়ারম্যান। তিনি কারচুপি করে নির্বাচিত হয়েছেন। আমরা তাকে কখনই চেয়ার গ্রহণ করতে দিব না। দীর্ঘদিন পলাতক থাকার পর পরিষদে বসার এই পাঁয়তারা আমরা মেনে নেব না।
ওই ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, তৎকালীন সময়ে কাওছার বহু নিরীহ মানুষকে অত্যাচার করেছেন। তিনি একজন ভূমিদস্যু। মানুষকে হয়রানি করে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমরা তাকে কোনোভাবে ক্ষমতায় বসতে দেব না।
ইউনিয়নের শালখুরিয়া গ্রামের শাকিল হোসেন বলেন, এই কাওছার রহমান বিগত ৫ আগস্ট হাকিমপুরে দুটি হত্যা মামলার আসামি, তিনি জেলও খেটেছেন। আমরা প্রচণ্ড কষ্ট ও ত্যাগের বিনিময়ে ৫ আগষ্ট নতুন করে এদেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে এমন একজন নির্যাতনকারী চেয়ারম্যানকে চেয়ারে বসতে দেব না। আজ আমরা ইউনিয়নবাসী তার বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করছি।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা বলেন, পরিস্থিতি শান্তি পূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!