হোম » সারাদেশ » মেঘনায় জোড়াতালি ব্রিজে একের পর এক দুর্ঘটনা

মেঘনায় জোড়াতালি ব্রিজে একের পর এক দুর্ঘটনা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মেঘনা উপজেলার সেননগর গ্রামে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি নির্মিত। দীর্ঘদিন ব্রিজটি ব্যবহারের ফলে অকেজ হয়ে পড়েছে।ব্রিজটির মাঝখান দিয়ে ভেঙ্গে গিয়ে তৈরি হয়েছে বড় আকৃতির গর্ত ফলে তৈরি হয়েছে মরণফাঁধ। একের পর এক দুর্ঘটনার স্বীকার হচ্ছে জনসাধারণ। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাজায় সমস্যা হয়েছে।
আজ রবিবার সকাল (১১) টায় একই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় মারাত্মকভাবে দুর্ঘটনার স্বীকার হয় হিজলতলী গ্রামের স্বপন মিয়ার ছেলে তানভীর( ১৪)। দুর্ঘটনায় তার পায়ে মারাত্মকভাবে ইনজুরি হয়।তাৎক্ষণিক তাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়।
প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি যেহেতু ব্রিজের নিচে  মাটি দিয়ে ভরাট যেহেতু ঝুঁকিপূর্ণ  এই ব্রিজটি যেন দ্রুত সময়ে মধ্যে ভেঙে দেওয়ার পদক্ষেপ  নেয় এবং জনসাধারণ যেন স্বাভাবিক ভাবে  যাতায়াত  করতে পারে।
এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেছেন ব্রিজটি ভাঙ্গার পদক্ষেপ নেওয়া হয়েছে শীঘ্রই এই ব্রিজটি ভাঙ্গা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!