
মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। শনিবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি জীবননগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও মো. আল আমীন পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। তিনি প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামারে আছে কি না সেটি দেখেন এবং হিন্দুসম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এর আগে ইউএনও পূজামণ্ডপগুলোতে পৌঁছালে হিন্দুসম্প্রদায়ের মানুষেরা তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২