
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সারে চার টায় উপজেলার মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আাসাদুল্লাহ আল গালিব। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নওগাঁ-৬ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারন সম্পাদক তোজাম্মেল হক, নায়েবে আমীর ওসমান গনি, আবু শাহীন প্রমুখ।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ