
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে সেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আহমেদ দোয়েল এর ব্যক্তিগত উদ্যোগে মথুরাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে বৃক্ষরোপণ শেষে হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারে গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।
এসময় মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, জিএমসি ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর রহমান, মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, মথুরাপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম হোসেন সবুজ, রানা সিদ্দিকু, ছাত্রদল নেতা আলহাম আলী, মাহমুদুল হোসেন মাফিসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান