হোম » সারাদেশ » ধুনটে যমুনা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

ধুনটে যমুনা নদীর তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.

‎বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পার্শ্ববর্তী এলাকার মানুষ। ‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহয়ড়াবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার তীব্র ভাঙনে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা ও ঘরবাড়ি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতার কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে করে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়ি বা বাঁধের পাশে।

‎প্রতিদিন চোখের সামনে জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম হতাশা ও আতঙ্কে ভুগছেন। তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

‎উল্লেখ্য, ধুনট উপজেলার যমুনা তীরবর্তী এলাকাগুলো প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের শিকার হয়। তবে এবারের ভাঙন আগের চেয়ে অনেক বেশি তীব্র বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!