
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার খালাশপীর এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয় । পরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের হাতেও এ স্বারকলিপির অনুলিপি হস্তান্তর করা হয় ।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীরশ্রেষ্ট শহীদ আবু সাঈদের বাড়ি সংলগ্ন খালাশপীর এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীঘর্ দিন যাবৎ অচল অবস্থায় পড়ে আছে। সেখানে নেই কোন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় ওষুধ-সরঞ্জাম। ফলে মা ও শিশু সহ এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজের স্বল্প আয়ের মানুষজন চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতাল ও ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। তাই খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থায়ী ভাবে জনবল কাঠামো অনুযায়ী ডাক্তার ও নার্স নিয়োগের মাধ্যমে জরুরি চিকিৎসা কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহবান জানান হয় ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা