হোম » সারাদেশ » সখিপুরে স্বর্ণকার পট্টিতে প্রতিমায় রংয়ের কাজ চলছে 

সখিপুরে স্বর্ণকার পট্টিতে প্রতিমায় রংয়ের কাজ চলছে 

মো.  মোশারফ হোসেন 
টাঙ্গাইলের সখিপুরে ৫ নং ওয়ার্ড স্বর্ণকার পট্টিতে   প্রতিমা তৈরীর কাজ শেষ এখন রংয়ের কাজ চলছে ।  ২৪ সেপ্টেম্বর  সকালে  স্বর্ণকার  পট্টিতে   পরিদর্শন করে  এই তথ্য সংগ্রহ  করা হয় । স্বর্ণকার পট্টির  পূজা আয়োজক  কমিটির সভাপতি দুলাল  কর্মকার  কাছ থেকে জানা যায় যে সখিপুর থানা পুলিশ তাদের এর সর্বাত্মক নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা মিটিংয়ে এভাবে আশ্বস্ত করেছে। সখিপুর থানা পুলিশ মাঝেমধ্যে  পরিদর্শন করছে।  সখিপুরে ত৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। সখিপুরে স্বর্ণকার পট্টিতে সুভাষ কর্মকার হীরা সাগর জুয়েলার্স মালিক বলেন আমি প্রতিমা তৈরির সকল টাকা   দিয়েছি। স্বর্ণকার পট্টিতে পূজা উদযাপনের ৬ লক্ষ ১০ হাজার টাকা  ব্যয় ধরা  হয়েছে। শেফালী জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার বলেন স্বর্ণকার পট্টিতে আমরা ষষ্ঠ বারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছি। রংয়ের কাজ শেষ হলে  স্বর্ণকার পট্টিতে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হবে।  সখিপুরে  স্বর্ণকার পট্টিতে পাঁচ দিন পূজা উদযাপন করা হবে।  স্বর্ণকার পট্টির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কর্মকার সাধারণ সম্পাদক সাগর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ   কর্মকার বলেন সখিপুরের স্বর্ণকার পট্টিতে সবচেয়ে  বড় পূজা  উদযাপন করা হবে। স্বর্ণকার পট্টিতে প্যান্ডেলের কাজ শেষ। প্রতিমা কারিগররা রংয়ের কাজ করছে রঙের কাজ করে কারিগররা স্বাচ্ছন্নতা বোধ করছে। প্রতিমা  তৈরীর প্রায় এক লক্ষ টাকা ব্যয়  হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!