হোম » সারাদেশ » নাচোলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

নাচোলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

মোঃ আরিফুল  ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলে নাচোল মহিলা কলেজ হলরুমে , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। উদ্বোদক হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামীউল হক সোহেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব বাবর আলী রুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার জাহান প্রিন্স।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!