
মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছে। নিহত দুই ভাই মিন্টা মিয়া(৬০) ও হামজা আলী(৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়। এসময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাই কে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়।
এই ঘটনায় উথলী এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল