হোম » সারাদেশ » জীবননগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জীবননগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মো:তারিকুর রহমান: চুয়াডাঙ্গার জীবননগরে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে লাবনী আক্তার(২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।  সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বিশ্বাস পাড়ায় নিজ শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাড়িতে চেচামেচির শব্দ শুনতে পেরে জালাল উদ্দীনের শয়নকক্ষে লাবনী কে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখতে পাই। কিসের জন্য সে মৃত্যুর পথ বেছে নিল এই বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারে নি।
লাবনী আক্তারের ঘরে লাবিবা নামের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বামী জলিল উদ্দিন (২৮) একই গ্রামের রেজাউল ইসলামের পুত্র। তিনি একজন মালয়েশিয়ান প্রবাসী। সে ১৪ দিন আগে বাংলাদেশে এসেছেন।সম্পর্কে তারা আপন খালাতো ভাই বোন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস জানান, হরিহরনগরে স্বামীর বাড়িতে গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!