হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় মোবাইল ফোন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় মোবাইল ফোন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্ত:শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘মোবাইল ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবলই ধ্বংসের দিকে যাচ্ছে।’ এতে পক্ষের দলে অবস্থান নেন উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। অপরদিকে বিপক্ষের দলে অবস্থান নেন উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমী। পরে পক্ষ-বিপক্ষ দলের তীব্র যুক্তি-তর্ক ও বিশ্লেষণের পর বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হন কামারগ্রাম কাঞ্চন একাডেমী।
এরআগে গত ৮ সেপ্টেম্বর থেকে উপজেলাব্যাপী এই আন্ত:শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে চারটি রাউন্ডে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্য বিতর্ক প্রতিযোগিতা সহায়ক ভূমিকা রাখে। এজন্য শিক্ষার্থীদের বিতর্কের চর্চা করতে হবে।’
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!