
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করা, নির্বাহী অফিসার ক্যাটাগরি মানের, সেই আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের বদলি হয়েছে। তিনি গত জুলাই মাসের ৮ তাং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
যোগদানের পর ঐ মাসের ২৫ তাং নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, এ্যামবুলেন্স চলাচল বন্ধ কেন এবং প্রেট্রলপাম্পে প্রায় ১৫লক্ষ টাকা বকিয়ার বিষয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন তিনি, এ ঘটনায় তার নামে দৈনিক রুপালী বাংলাদেশ সহ বিভিন্ন পেপার পত্রিকা ও চ্যানেলে রিপোর্ট প্রকাশিত হলে, চলতি সেপ্টেম্বর মাসের ৯ তাং অর্থাৎ একমাসের মাথায়, নাচোল থেকে ডাঃ মিজানুর রহমানের বদলি হয়।
তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন একেএম সাহাবুদ্দিন। সাংবাদিকদের সাথে অসদাচরণ নিয়ে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ টিএইচও ডাঃ কামাল উদ্দিনকে দ্বায়িত্ব দিয়েছিলাম। তার সাথে যোগাযোগ করতে বলেন । ডাঃ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, টিএইচও ডাঃ মিজানুর রহমান তার পারিবারিক সমস্যা এবং অফিসিয়ালি কাজের তাড়া থাকার কারণে দ্রুত বদলি নিয়ে চলে গেছেন। তবে অতিসত্বর আমরা এবং মেডিকেল পরিচালনা কমিটির সদস্যরা সাংবাদিকদের নিয়ে বসে সমাধান করে নিব বলে আশ্বস্ত করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ