
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করেছেন র্যাব-১১। বুধবার (১০ সেপ্টেম্বর )রাতে সিদ্ধিরগঞ্জে সোনামিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার সকালে র্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাদিম (২২) সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনী মৃত হারুনুর রশিদের ছেলে। গত ১৮ (জুন-২৫) রোজ বুধবার সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজার ৮৪টি পুরিয়া, ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মো: নাদিম নামে এক আসামি পালিয়ে যায়। এই সময় আসামি নাদিম এর বসত ঘরে আলামতগুলো উদ্ধার করেন।
অনুসন্ধানে জানা যায় যে, আসামি নাদিম (২২) এব সুনির্দিষ্ট কোন পেশা নাই। সে পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি’সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। আসামী নাদিম (২২) বিশেষ অভিযানের সংবাদ পেয়ে তার ঘর তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়। আসামী নাদিম (২২) উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সন্ত্র তার শয়ন কক্ষে নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(১) ধারার অপরাধ করেছে।
আসামিকে আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার