
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি ঘটে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলাগাড়ি গ্রামের সাগরদিঘী পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের ফলে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন: আজিজুর রহমান (৫৭), সুশীল চন্দ্র মাহাতো (৫৭), রমিছা বেগম (৪৭), দুলাল (৪৮), নাছির (৩৫), জাহানারা বেগম (৫০), মাহমুদুল হাসান লিটন (৪২), আরিফুল ইসলাম (৩৬), জাহাঙ্গীর (৩৮), সবুজ (৩৫), রাতুল সরকার (৩২), ছালাম (৬৫), শফিকুর রহমান (৪৫), স্বাধীন (১৯), খুশি (৩৫), জুয়েল (২৬), রাশেদা (২৫), রাকিব হাসান (২১), মঞ্জিলা (৪৫), ওজুদা (৩০), তাওহীদ (১৫), তাছলিমা (৩৬), মোহাম্মদ (২৫), হাসান (১৪), রাজু (৩০), রহিমা (২০) সহ আরও অনেকে।
সংঘর্ষের খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন বলেন, “আহতরা চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও উত্তেজনা দেখা দেয়। এ সময় ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক