
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ফের শেরপুর জেলা কারাগারের গেট থেকে আটক হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল তাকে পুনরায় আটক করে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পান তিনি।
সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে উচ্চ আদালতের জামিনের আদেশ জেলা কারাগারে পৌঁছায়। জামিন কার্যকর হওয়ায় কারাগার থেকে মুক্তি পান অ্যাডভোকেট চন্দন কুমার পাল। কিন্তু জেলগেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাকে পুনরায় আটক করে। ঘটনার সময় কারাগারের গেটে উপস্থিত ছিলেন তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের অন্য সদস্যরা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহায়তা করেছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক