
আওয়াজ অনলাইন ডেস্ক
দীর্ঘ সাড়ে ছয় বছর পর শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
ভোট শেষে সাদিক কায়েম সাংবাদিকদের বলেন— “আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই জায়গাতেই গণতন্ত্রের এক সুন্দর দৃষ্টান্ত রাখতে হবে। শুরু থেকেই আমরা তা প্রমাণ করেছি। আজকের ভোটে সকল সংগঠন ও প্রার্থীর দায়িত্বশীল আচরণ আশা করি।”
তিনি আরও যোগ করেন, “আমাদের প্যানেলের মূল প্রতিশ্রুতি—শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবেন।”
ভোটের পরিসর
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে। মোট ভোটার: ৩৯,৮৭৪ জন, পাঁচ ছাত্রী হলে ভোটার: ১৮,৯৫৯, ১৩ ছাত্র হলে ভোটার: ২০,৯১৫, ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। ১৮টি হলে ২৩৪টি পদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী।একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।
অংশগ্রহণকারী প্যানেল ও জোট
এবার অন্তত ১০টি পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ভোটে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে— জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনায় গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)
সাত বাম সংগঠনের প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের যৌথ জোট অপরাজেয় ৭১, অদম্য ২৪, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন
এছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা