
মোঃ এখলাস শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপি’র বারবার নির্বাচিত সফল সাবেক সভাপতি লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাঁর আগমনে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌঁছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শহরের বিভিন্ন সড়কে মিছিল, শ্লোগান ও আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে এলাকা। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর প্রিয় এই নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীরা ব্যাপকভাবে উচ্ছ্বসিত। তাঁকে ঘিরে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে তাঁর আগমনকে কেন্দ্র করে মোরেলগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামীর আন্দোলন-সংগ্রামে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ