হোম » সারাদেশ » কক্সবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফাউন্ডেশনের জেলা শাখার চেয়ারম্যান জনাব আব্দুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মুহাম্মদ নাসির উদ্দিন ও বিশিষ্ট সাংবাদিক ইমাম খাইর। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা ও মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ।
৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা এবং সময়সীমা ৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, পূর্ণমান ১০০ এবং সময় ১ ঘণ্টা।
৪র্থ ও ৫ম শ্রেণিতে নেগেটিভ মার্কিং থাকবে না, তবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কেটে নেওয়া হবে। পাশ নম্বর ৪০% এবং প্রত্যেক বিষয়ে আলাদা করে পাশ করতে হবে।
প্রত্যেক শ্রেণির শীর্ষ স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের মোট ৫ লক্ষ টাকা এককালীন শিক্ষা বৃত্তি, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!