
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত ও সমালোচিত খোট্টাপাড়া ইউনিয়ন যুবদল নেতা ফোরকান হত্যা মামলার অন্যতম আসামি মো. মাসুদ রানা (২৯) কে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ নম্বর চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে শাজাহানপুর থানাধীন বড়পাথার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা