
মোহাম্মদ পলাশ মিয়াঃ
সময়টা ২০১২ সাল,এসএসসি পরীক্ষা শেষ হল। বাবাও সৌদিআরব থেকে একটা নকিয়া ১৬০০ মডেলের মায়ের ব্যবহৃত পুরাতন ফোনটা আমাকে দিল,যখন এন্ড্রয়েড মোবাইল ছিলনা।
কথা বললে আড়াই-থেকে তিন টাকা মিনিট কাটত।অনেক সময় দেখা গেছে ২০টাকার কার্ড রিচার্জ করলে ৫ থেকে ৭মিনিট কথা বলতে পারতাম,তখন আমি এগারো টাকা দিয়ে ১০০ এসএমএস কিনতাম। প্রিয়জনদের এসএমএস করব,ওই এসএমএসের প্রতি উত্তর আসবে।
দেখা গেছে একবন্ধুকে এসএমএস পাঠালাম জরুরি কাজে, সে এসএমএসে উত্তর আসত তিনদিন পরে।তখন কাজেই শেষ হয়ে গেল।
আবার দেখা গেছে এক বান্ধবীকে এসএমএস করলাম, ঐ বান্ধবী বলব?কিরে পরীক্ষা দিয়ে ভুলে গেছিস,বটতলা থেকে আর ঝালমুড়ি খাওয়াবি না।
তখন আমি উত্তর দিলাম, অবশ্যই খাওয়াব।
এভাবে আমাদের এসএমএসে মাধ্যমে অনেক কথা হত, আজ সেই বাটন মোবাইল ও এসএমএস যুগ হারিয়ে ফেলেছি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২