
চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বেপারীপাড়া মোড় বর্ডার হাট নামক স্থানে বিজিবির টহলদল ভারতীয় বিভিন্ন মেসিন জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আটক করেন বালিয়ামারী বিওপি।
বিজিবি তথ্য সূত্রে জানা গেছে, বালীয়ামারী সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/৭ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেপারি পাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় মোট ৩ হাজার পিস ভারতীয় মেডিসিন ও ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল