
মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রতিনিধি প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,কেককাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে এর সফল আয়োজন সম্পন্ন হয়।ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ-এর নেতৃত্বে ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ধনবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, সাধারণ জনগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন । বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধনবাড়ী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ঢাকা-জামালপুর মহাসড়ক দিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় ধনবাড়ী উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয় । এরপর সকলের অংশগ্রহণে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা