
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”
উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ এর ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল হওয়ায়, খেলার পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন
দল বাছাই করা হয়।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন প্রমূখ বিআরডিবি কর্মকর্তা হারুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত গোল্ডকাপ শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে, নাচোল উপজেলাকে মূল্যবান সমাজ প্রতিষ্ঠা ও মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত করতে এবং মূল্যবান সম্পুর্ন নতুন প্রজন্ম ইয়াং ছেলেদের নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমরা বাছাই করা প্লেয়ার করে, যেন জেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ খেলা উপহার দিতে পারি এবং নাচোলের মূখ উজ্জ্বল করতে পারি এই প্রত্যয় নিয়ে প্রিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি।
দিনব্যাপী খেলা শেষে সবকটি ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে নাচোল ও কসবা ইউনিয়ন ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল