হোম » সারাদেশ » বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শহর জামায়াত

বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শহর জামায়াত

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

  ‎বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু (জিগাতলা) মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া শহর জামায়াত।

‎গত মঙ্গলবার সন্ধ্যার পর আগুনে মামুন মন্ডল, মিনার মিয়া ও মোফাজ্জল হোসেন মন্ডলের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

‎বুধবার সকালে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক হারুনুর রশিদ, আরিফুর রহমান করিম, আজিজুর রহমান, অধ্যক্ষ এটিএম আব্দুল কাদের, মিনহাজুল ইসলাম, বোরহান উদ্দিন, আতাউর রহমান, রমজান আলী মাস্টার ও গোলাম মোস্তফা প্রমুখ।

‎জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!