
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর )ঠাকুরগাঁও দলীয় কার্যালয় জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, এছাড়া বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মোঃ আল মামুন আলম, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ ,সাংগঠনিক সম্পাদক মোঃ জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মোঃ তারিক আদনান, জেলা সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবূ নুর, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা নাজমা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদুল ইসলাম মুন্না।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক