হোম » সারাদেশ » মোল্লাহাটে উদয়পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোল্লাহাটে উদয়পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রায়হান শেখ, মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা প্রশাসক জনাব আহম্মেদ কামরুল হাসান মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
০১ সেপ্টেম্বর, ২০২৫ ইং, মঙ্গলবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি), ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম্য পুলিশগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদই হচ্ছে মূল ভিত্তি। সেবার মান আরও বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!