
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃত ব্যাক্তি উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আঃ মান্নান এন পুত্র নাজমুল হোসেন (৪২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের নাজমুল হোসেন দীর্ঘ দিন ধরে ইয়াবা, গাঁজা ও অবৈধ বিড়ি সাদৃশ্য মাদক ব্যবসা করে আসছিল। রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেড এর এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেকঃ) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ সদস্য ও পুলিশের ৬ সদস্য যৌথ অভিযানের মাধ্যমে নাজমুল হোসেনকে মাদক বিক্রয়ের সময় নাজমুল হোসেনকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ৭২০ টাকা , ২টি মোবাইল ফোন, ওজন পরিমাপের ১টি নিক্তি, ১৭ হাজার পিস অবৈধ বিড়ি ও বিড়ি-সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং সোমবার নাজমুল হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান