
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে সবুজ খান নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদন্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ কারা ও অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের জনৈক ইউনুস আলীর ছেলে সবুজ খানকে ইয়বাসহ আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আটককৃত ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। এক প্রশ্নের জবাবে বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা