
মোঃ জামাল শেখ, কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট ) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার বেথুড়ী ইউনিয়নে সাফলীডাঙ্গা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ