
রায়হানুল ইসলাম, বগুড়া সদর
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান