
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেড়ে সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন ও ছেলেকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বাবাকে ২০ হাজার ও ছেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া বেলকুচি উপজেলার নন্দনগাঁতী দক্ষিণ পাড়ার লাল চান এবং দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া হামিদুল ওরফে সাগর।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, চন্দনগাতী গ্রামের আফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী লাল চানের পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে ২০১৮ সালের ২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে নিহত আব্দুর রাজ্জাকের বাবা আফাজ উদ্দিন মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে আসামীদেরদ উপস্থিতিতে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ