
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে শুল্ক জটিলতা কাটিয়ে অবশেষে ২ শতাংশ হারে ভারত থেকে আমদানিকৃত চাল খালাস শুরু হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) বিকাল থেকে শুরু হয় চাল খালাসের কার্যক্রম। এতে দুর-দুরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপ্রত্র।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুল বলেন, দেশের বাজারে চালের দাম উর্ধ্বগতি হওয়ায় বাজার নিয়ন্ত্রনের জন্য চাল ১০ আগস্টে আমদানির বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রনালয়। এরপর থেকেই ভারত থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু শুল্ক জটিলতার কারনে ৭ দিন ধরে বন্দরে আটকে ছিল এই চালগুলো। সার্ভারে ৬২.২ শতাংশ শুল্ক থাক্ইা তা খালাস করা হয়নি।
সরকারের পক্ষ থেকে ২ শতাংশ শুল্ক করায় আজকে বিকাল থেকে চাল খালাস শুরু হয়েছে। তিনি আরও বলেন, এই চালগুলো বাজারে ৭০ থেকে ৭১ টাকা কেজি দরে বিক্রি হতে পারে। হিলি স্থলবন্দরে প্রায় ১২০ ভারতীয় ট্রাকে ৫০০০ মেট্রিকটন চাল খালাসের অপেক্ষায় আটকে ছিল।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা