হোম » খেলা » মির্জাপুর বাজার ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

মির্জাপুর বাজার ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

গকুল রাজবংশী, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‎‎টাঙ্গাইলের মির্জাপুরে বাজার ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) রাতে পৌর সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে এই খেলার আয়োজন করা হয়। পরে সিনিয়র একাদশ বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ট্রফি হাতে তুলে দেওয়া হয়।
‎এতে উপজেলা ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা,
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য এবং লতিফপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলী হোসেন রনি, মির্জাপুর পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি জনাব খন্দকার মোবারক হোসেন, ইতালি প্রবাসী জনাব মো.রাকিব সরকার।
‎আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মো.সাজ্জাদ হোসেন দিপু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.মাহাবুব রহমান, পৌর সদরের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শামীম, পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল হল ছাত্র দলের সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান, লতিফপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাকুয়ার সিকদার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!